Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Siliguri : পয়লা বৈশাখ উদযাপিত হলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে

Loading... রাজ্য
Siliguri : পয়লা বৈশাখ উদযাপিত হলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে
#News #Bengali New Year #Paola Boishakh #West Bengal #Siliguri #Baghayatin Park #Mayor #Deputy Mayor #procession #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ১৪৩১ আগমনের সূচনা  পহেলা বৈশাখ উদযাপিত হলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সকালে সমবেত কন্ঠে রাজ্য সংগীত পরিবেশন করেন শিল্পীরা । রাজ্য সংগীত পরিবেশন করবার পর এসো বৈশাখ বিখ্যাত এই রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় শহরবাসী। এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবার পর একটি শোভাযাত্রা বের করা হয় বাঘাযতীন পার্ক থেকে। শোভাযাত্রায় অনেকেই পা মেলান। শোভাযাত্রা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে হিল কার্ড  রোড সহ আরো বেশ কিছু রাস্তা পরিদর্শন করে।

সর্বশেষ আপডেট: