Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Malda : ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা

Loading... রাজ্য
Malda : ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা
#News #Breaking News #West Bengal #Son #Parents #Malda #out of balance #chain #crime #Trinamool councillor #Govt #treatment #Politics #Politician #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এক কিশোরকে অমানবিকভাবে শিকল বন্দি করে রেখেছে নিজের বাবা-মা, এমনই দৃশ্য ধরা পরল পুরাতন মালদা (Malda) পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী সামুন্ডাই কলোনি এলাকায় । শিকল বন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মন্ডল (১৫), বাবা উজ্জ্বল মন্ডল এবং মা মাম্পি দেবী। বাবা সামান্য লরি চালক ৷ মা গৃহবধূ ৷

{link}

এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন ৷ তার ভয়ে তটস্থ গোটা পাড়া ৷ এমনকি বাবা-মাও ৷ ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তাঁরা ৷ ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় ৷ কাউকে ইট ছুড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয় ৷ তার জন্য পাড়ার লোকজনের থেকে মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও ৷ তাই ছেলেকে শিকল (chain) দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা ৷

{link}

আইনের চোখে যা অপরাধ (crime) হলেও বাবা-মায়ের কিছু করার নেই ৷ তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও (Trinamool councillor) ৷ বাবা-মায়ের সঙ্গে কাউন্সিলরও চান, ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার (Govt) ৷ নইলে ছেলেকে তিনিই মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা ৷ অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল সাহা এ বিষয়ে জানান, বিষয়টি আমার জানা ছিল না তবে আমি এই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তর আধিকারীকের সঙ্গে কথা বলব, তার যেন চিকিৎসার (treatment) ব্যবস্থা করা হয়।

সর্বশেষ আপডেট: