Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্বজনপোষণের অভিযোগে ডায়মণ্ড হারবারে তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের

Loading... রাজ্য
স্বজনপোষণের অভিযোগে ডায়মণ্ড হারবারে তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের
#news #Diamond Harbour #TMC #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারের তৃণমূল  বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দলের কর্মীদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডে। বিধায়কের বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো প্রতিবাদের সুর চড়িয়ে চলতে থাকে দলীয় শ্লোগান। যার ফলে রীতিমতো ভিড় জমে যায় বিধায়কের বাড়ি কেন্দ্র করে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠলেও সেই যুক্তি নাকচ করে দিয়েছন বিধায়ক।

{link}
বিক্ষোভকারীদের অভিযোগ, দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে বিধায়ক পান্নালাল হালদার  স্থানীয় দলীয় নেতৃত্বের সাথে পক্ষপাতীত্ব করছেন। দলের শীর্ষ নেতৃত্ব যেখানে জানিয়েছেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকার সমস্ত নেতৃত্বদের সঙ্গে নিয়েই করতে হবে সেখানে বিধায়ক শুধুমাত্র তার পছন্দের কয়েকজন নেতৃত্বকে নিয়েই এই কর্মসূচি সারছেন। এরই প্রতিবাদে শুক্রবার ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীরা। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে বিধায়ক নিজে বেরিয়ে এসে দলীয় কর্মীদের সাথে কথা বলেন। সেই কথাবার্তা হওয়ার পরেই কমে যায় বিক্ষোভের উত্তাপ। 

সর্বশেষ আপডেট: