শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মালদা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক পথসভা ও রেলি হয়ে গেল মানিকচকে। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইসা খান চৌধুরীর সমর্থনে এই পথসভা ও রেলি হয়ে গেল বুধবার।মালদার মানিকচকের এনায়েতপুরে প্রথমে পথসভা তারপর রেলি শুরু হয়। এই রেলিতে প্রধান অতিথি হিসেবে পা মেলান রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগারী। পথসভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ ইমরান। পাশাপাশি তৃণমূলকে বিভিন্ন ইস্যুতে ও আক্রমণ করেন।শয়ে শয়ে কংগ্রেস সিপিআইএম কর্মী সমর্থক পা মেলান এই মিছিলে। পথসভা থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইসা খান চৌধুরীর সমর্থনে ভোট চাওয়া হয়। আজকের এই পথ সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি, মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী, মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইসাখান চৌধুরী, মালদা জেলার সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা, কংগ্রেস নেতা মোয়াজ্জেম হোসেন সহ জেলা ও ব্লক কংগ্রেস নেতৃত্ব।
Congress : মালদায় কংগ্রেস প্রার্থী ইসা খান চৌধুরীর সমর্থনে সভা
Loading...
রাজ্য
#News
#Malda
#West Bengal
#Congress
#Rahul Gandhi
#Isha Khan Chowdhury
#Congress candidate
#Imran Pratapgarhi
#BJP
#PM
#Modi
#TMC
#Mamata Banerjee
#procession
#Election
#Election 2024
#Politics
#Polit
সর্বশেষ আপডেট:
