সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে একটি গাড়ি। আহত একাধিক তীর্থ যাত্রী। ঘটনাটি ঘটেছে, গঙ্গাসাগরে কৃষ্ণনগর মোড় এলাকায়। গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। সূত্রের তরফ থেকে পাওয়া খবর অনুযাই, দুর্ঘটনায় প্রায় পাঁচ জন তীর্থযাত্রী আহত হয়েছেন।
{link}
ঘটনা সূত্রে জানা যায় , গঙ্গাসাগরে কচুবেড়িয়া ঘাট থেকে কপিল মুনির মন্দিরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝায় ম্যাজিক ভ্যান। এরপর উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সরাসরি ধাক্কা মারে যাত্রী বোঝায় ম্যাজিক ভ্যানে। গুরুতর আহত হয় ম্যাজিক ভ্যানের একাধিক তীর্থযাত্রী। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আহত সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
