Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ঠাণ্ডা পানীয় জলের কারখানায় বিষাক্ত গ্যাস লিক, কামালগাজিতে অসুস্থ একাধিক

Loading... রাজ্য
ঠাণ্ডা পানীয় জলের কারখানায় বিষাক্ত গ্যাস লিক, কামালগাজিতে অসুস্থ একাধিক
#news #Cold water #factory #Gas Leak #accident #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার বিকেলে হঠাৎ বেজে উঠলো সাইরেন! ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক হয়ে গিয়েছে। যার ফলে কারখানার কর্মী-সহ অসুস্থ বেশ কয়েকজন। কারও মুখে মাস্ক, কেউ আবার মুখ ঢেকেছেন রুমালে। তীব্র আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৪টি ইঞ্জিন। একাধিক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি দীর্ঘক্ষনের চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভবপর হয়।

{link} 
স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন বিকেল ৫ টা ছুই ছুই। কামালগাজিতে ঠান্ডা পানীয় কারখানায় তখনও কাজ চলছে জোর কদমে। আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় কারখানার চারিপাশ। বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। এদিকে কারখানার আশেপাশে ততক্ষণে গ্যাসে ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বাদ যাননি কারখানার শ্রমিকরাও। চোখ ঝাপসা, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ ইঞ্জিন। সঙ্গে মেডিক্যাল টিমও। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হন বারুইপুরের মহকুমাশাসক, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আরও বড়ো দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি থেকে এই দুর্ঘটনা, তা এখনও প্রকাশ্যে আসেনি। গ্যাস লিকের কারন খুঁজতে তদন্ত করছে দমকল বিভাগ। 

সর্বশেষ আপডেট: