ভোটের কারনে ক্রমশ আসছে দিনের সাথেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। এহেন মুহূর্তেই অস্ত্র কারখানার হদিস মালদার কালিয়াচক। বড়সড় সাফল্য পেয়েছে মালদার কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও তৈরির সামগ্রী সহ ঘটনায় গ্রেপ্তার করা দুই যুবক। তাদের বাড়ি বিহারের মুঙ্গের জেলায় বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের করারী চাঁদপুর গ্রামে। এলাকার বাসিন্দা রকিবুল শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটির হদিস পায় পুলিশ। তল্লাশি করায় বেরিয়ে আসে কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরীর সরঞ্জাম। মূলত সেভেন এমএন পিস্তল সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরী হত এই কারখানাতে। উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে বিহারে দুই যুবক ফারুক আলম ও মহম্মদ আজামকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম সম্পূর্ণ তৈরি করা পিস্তল,সাতটি অসম্পূর্ণ সেভেন এমএম পিস্তল সহ বহু সংখ্যায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম।
তবে এই কারখানা কতদিন ধরে চলছিল, আরো কারা কারা এর সাথে জড়িত, কি কারণে এই অস্ত্র তৈরী করা, আগ্নেয়াস্ত্র গুলি কোথায় পাচার করা হচ্ছিল, এর সাথে কোন রাজনৈতিক যোগাযোগ আছে কি না, এখনও এই সকল কোন প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ । এদিন ধৃত দুই জনকেই মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। নির্বাচনের পূর্বে এমন কারখানার হদিস পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্বাভাবিক ভাবেই আতঙ্কে স্থানীয় এলাকার মানুষজন।
.jpeg)
