Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাত কিলোমিটার ধাওয়া করে ৫ কুখ্যাত দুষ্কৃতিকে ক্যানিংয়ে ফিল্মি কায়দায় গ্রেফতার পুলিশের

Loading... রাজ্য
সাত কিলোমিটার ধাওয়া করে ৫ কুখ্যাত দুষ্কৃতিকে ক্যানিংয়ে ফিল্মি কায়দায় গ্রেফতার পুলিশের
#news #police #miscreants #Canning #South 24 Paragana #West Bengal

সুদেষ্ণা মন্ডল, ক্যানিং: হাওড়া থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিল ক্যানিংয়ের চার কুখ্যাত দুষ্কৃতি। মঙ্গলবার রাতে প্রবল বর্ষনের সময় ক্যানিং থানার তালদি বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকার রাস্তার উপর দাঁড়িয়ে ছিনতাই করার সম্পূর্ন ছক প্রস্তুত ছিল। এহেন খবর গোপন সুত্রে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশের কাছে। দ্রুততার সাথে ক্যানিং থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। দুষ্কৃতিরা বুঝতে পেরে তালদির খিরিশতলা থেকে ট্যাক্সি টি দ্রুত গতিতে চালিয়ে ক্যানিং বাজারের দিকে রওনা দেয়। ট্যাক্সির পিছু ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ টীম।রাতের অন্ধকারে দুষ্কৃতিরা মরিয়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।অগত্যা পুলিশের বুদ্ধির কাছে হার মানে দুষ্কৃতিরা। দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তা ধাওয়া করে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ধরে ফেলেন ট্যাক্সিটিকে। ট্যাক্সির মধ্যে থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত ছিনতাইবাজ জিসান গাজী,জুম্মান গাজী,আসান আলি গাজী, সারির কাজী ও ট্যাক্সি চালক সুখদেব প্রসাদ যাবদ।ধৃতদের কে বুধবার আদালতে তোলা হয়েছে।

{link}
পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এহেন দুষ্কৃতিদের দ্বারা যে একটি ছিনতাইয়ের ছক কষা হচ্ছিল, সেই খবর পুলিশের কাছে গোপন সূত্রে মারফত আসে। তারপরেই পুলিশ সেই খবরের উপর ভিত্তি করে অভিযান চালায়। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় ৫ দুষ্কৃতীকে। পুলিশের তরফ থেকে ভোজালি, কাটারি সহ শাবল ও আরও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সর্বশেষ আপডেট: