Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Extramarital Affair: ভ্যালেন্টাইন্স ডের বিশেষ পরিকল্পনা! পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশকর্মী

Loading... রাজ্য
Extramarital Affair: ভ্যালেন্টাইন্স ডের বিশেষ পরিকল্পনা! পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশকর্মী
#Extramarital Affair News #Bengali News #Police #Wife #Love #Valentines Day #সংবাদ #প্রেম #পরকীয়া #ভালোবাসা #প্রমের গল্প

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক স্ত্রী থাকার পরেও অন্য মহিলার প্রতি আকর্ষণ এক ধরনের রোগ। বহু মানুষের এই অসুখ আছে। আর তা যদি প্রথম স্ত্রীর কাছে ধরা পরে যায় তাহলে তো কেলেঙ্কারি! ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ পরিকল্পনা ছিল। ভালোবাসার দিনটি মধুময় করতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! পরকীয়া সম্পর্কে প্রেমিকার বাড়িতে রাত কাটাতে গিয়ে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন খোদ পুলিশকর্মী! ঠাঁই হয়েছে সোজা শ্রীঘরে। এখন তাঁর চাকরিটা যায় যায় অবস্থা। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকার ঘটনা। শনিবার গভীর রাতে প্রতিবেশী এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় পুলিশকর্মীকে। আটক করা হয়েছে ওই মহিলাকেও। স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত এএসআই কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৪-৫ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

{link}

  জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার নোটিস দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। এই ঘটনায় তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয়েইছিল। এবার তাঁর কীর্তি হাতেনাতে ধরা পড়ল। এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে পাড়ার এক প্রবাসী ভদ্রলোকের বাড়িতে ঢুকতে দেখা যায় পুলিশকর্মীকে। বাড়ির মালিক সৌদি আরবের প্রবাসী। এখানে দুই সন্তানকে নিয়ে একাই থাকেন স্ত্রী। স্থানীয়দের সন্দেহ আরও বাড়তে থাকে। রাত দেড়টা নাগাদ তাঁরাও এএসআইকে অনুসরণ করে ওই বাড়িতে যান। তাঁকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। খবর পেয়ে থানার পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

সর্বশেষ আপডেট: