Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bankura : বিয়ের দুদিন আগে আত্মঘাতী পুলিশ কনস্টেবলের

Loading... রাজ্য
Bankura : বিয়ের দুদিন আগে আত্মঘাতী পুলিশ কনস্টেবলের
#news #Breaking News #Bankura #Police Constable #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  মানুষের মন চিনে ওঠা ভার। কার মনের গভীরে যে কোন খেলা চলছে, তা কেউ বুঝতে পারে না। তা নাহলে দুদিন পরে যার বিয়ে, সে কেন এভাবে আত্মাঘাতী হওয়ার চেষ্টা করবে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি। বাড়ি বাঁকুড়ায় (Bankura)। পুলিশ কনস্টেবল (Police Constable) পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালেরই পুলিশ লকআপ পাহারার দায়িত্বে ছিলেন তিনি।

{link}

কর্মরত অবস্থায় হঠাৎই নিজের ‘সার্ভিস রিভলবার’ (Service revolver) থেকে মাথায় গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি ওই হাসপাতালেই তাঁকে ভর্তি করানো হয়। কিন্তু কেন তার এই হতাশা? কেন আত্মাঘাতী হওয়ার চেষ্টা? সেই প্রশ্নের উত্তর এখনও সামনে আসেনি। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

{link}

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, আগামী ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল ওই পুলিশকর্মীর। শুক্রবার ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অবসাদ, না অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ আপডেট: