Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ক্যানিং-এ চায়ের দোকান থেকে উদ্ধার ৮টি নামি ব্র্যান্ডের প্রায় ২০০ বোতল মদ

Loading... রাজ্য
ক্যানিং-এ চায়ের দোকান থেকে উদ্ধার ৮টি নামি ব্র্যান্ডের প্রায় ২০০ বোতল মদ
#news #police #alcohol #Canning #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: বিপুল পরিমাণে মদ উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। সূত্রের খবর আটটি ব্র্যান্ডের প্রায় ২০০ বোতল মত উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজন কে। এতো বিপুল পরিমান মদ একটি চায়ের দোকান থেকে উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। 

{link}
ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং নতুন অটোস্ট্যান্ড চত্বরে হানা দেয় গতকাল রাতে। সেখানেই একটি চায়ের দোকান থেকে উদ্ধার হয় আটটি ব্র্যান্ডের এই বিপুল পরিমাণ মদ। এই ঘটনায় প্রদীপ নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি ক্যানিং থানার মিঠাখালী এলাকাতে। বেশ কয়েক বছর যাবৎ সেই দোকান থেকেই মদ বিক্রি করতে বেআইনিভাবে বলে অভিযোগ। দেশি এবং বিদেশি ব্রান্ডের মদ ও মিলতো তার দোকানে। কোথা থেকে সে এই মদ এনে বিক্রি করত, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: