Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

…গলায় ঘণ্টা বাঁধবে কে ???

Loading... রাজ্য
…গলায় ঘণ্টা বাঁধবে কে ???
#Politics #Cat Bell #Strategy #Foreigner #war strategy #team breaking

এক দশক কতৃত্ত্ব স্থাপনের পরে রানী কি আজ অসহায়? মন্ত্রীমশাই , সেনাপতি কি রানীর সিদ্ধান্তের বিপক্ষে?  মন্ত্রী রাজ্য ছেড়ে অন্য রাজার সঙ্গে এগোচ্ছেন, শক্তি বলতে ছিল শুধু সেনাপতি, কিন্তু তিনি আজ সরাসরি না বললেও পরিস্থিতি বোঝাচ্ছে বারবার মতান্তর্ , বিরোধ, ঘনিয়ে আসছে কি বিচ্ছেদ ?
ভিনদেশি যাযাবরকে রানী চাইছেন মন্ত্রিসভায় আর তাঁকে উস্কানি দিয়ে চলেছেন  রানীর একমাত্র উত্তরাধিকারী।তাহলে কি মন্ত্রিসভার সদস্যরা তাঁদের সিদ্ধান্তে অটুট থাকবেন যে তাঁরা সময়কে নন ঐতিহ্যকে গ্রহণ করতে চান। 
প্রায় এক দশকের বেশি সময় লড়াইয়ের পরে মানুষের ইচ্ছায় সসম্মানে রাজত্ব গ্রহণ করেন  মহারানী ,পরপর লড়াইয়ে রাজ্যের মানুষের ভালোবাসা, আশীর্বাদে করলেন রাজত্ব।
উত্তরাধিকারের  বন্ধু  তাঁর ভিন্ন পদ্ধতিতে কতৃত্ব ও লড়াইয়ের পথ শেখাচ্ছে মন্ত্রীসভার সদস্যদের।
অর্ধেকের বেশি সদস্য এই সিদ্ধান্তের বিপক্ষে , কিন্তু তাদের সাহস নেই  মহারানীকে কিছু বলা এবং তাঁরা উত্তরাধিকারকেও  বোঝাতে পারছে না ।
কিন্ত রানীর প্রধান সেনাপতি  আর মানতে পারছেন না তাই রানীর বিপক্ষে লড়াইয়ের ঘুঁটি সাজানো শুরু করেছেন
রাজ্যের  একাংশ মানুষ তাঁর সঙ্গে চলতে চায় তাই তিনি পাচ্ছেন মানুষের সাহায্য ও সমর্থন ।
মহাযুদ্ধ হতে আর বাকি পাঁচ মাস আর তাঁর আগেই এই পরিস্থিতি কার্যত রানীর চিন্তা আরও বাড়িয়ে তুলেছে, ক্ষুদে উত্তরাধিকারের যুদ্ধ জ্ঞান কম তারপরে ভিনদেশি যাযাবরের বুদ্ধি সব মিলিয়ে মহাযুদ্ধের আগেই  রানীর রাজ্যপাঠ কি ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরী হচ্ছে?
শেষ মুহূর্তে গলায় যদি কেউ ঘন্টা বাঁধে সেই দিকে তাকিয়ে মন্ত্রিসভা কিন্তু এটাই শেষ সুযোগ...
দীর্ঘ বিশ বছর মহারানীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলে গেছে মন্ত্রিসভা , একের পর এক যুদ্ধ জিতেছেন মহারানী ও তাঁর যোগ্য মন্ত্রিসভা , ৩৪ বছরের  রাজতন্ত্রকে ভেঙে দিতে তাঁদের লাগেনি কোনো ভিনদেশী যাযাবরের।
কোনদিন কোন ভিনদেশী যাযাবরের প্রয়োজন হয়নি মন্ত্রিসভাকে শিক্ষা দেওয়ার যে রাজ্যের মানুষের সঙ্গে কি ভাবে চলতে হয় এখন ভিনদেশী তাঁর পদ্ধতি তাঁদের ওপর চালাতে চাইছেন যা মন্ত্রিসভার যোগ্যতম ব্যাক্তিদের সম্মানে আঘাত লেগেছে ।তাঁরা শুধু মহারানীর সিদ্ধান্ত ও শিক্ষায় এগিয়ে যেতে চেয়েছে এবং যাবে।
তাই মহাযুদ্ধ শুরু হওয়ার আগে কার্যত  গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যার ফলস্বরূপ অন্য রাজাকে যুদ্ধনীতি সাজাতে সুবিধা হবে ।

কার্টুন সৌজন্যে ঃ গুগল (Google)
 

সর্বশেষ আপডেট: