Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Md Salim : ধর্মের নামে রাজনীতি হচ্ছে

Loading... রাজ্য
 Md Salim : ধর্মের নামে রাজনীতি হচ্ছে
#News #Breaking News #Md Salim #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) দার্জিলিং (Darjeeling) জেলা সিপিআই(এম) কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএম দার্জিলিং জেলার কার্যকর্তারা।

{link}

এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে সরব হন মহম্মদ সেলিম। তিনি বলেন, হিন্দু-মুসলিমের ভেদাভেদ করে রাজ্য ও কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি ও তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে। যা গোটা বাংলা দেখছে, ভোট বাক্সে এর প্রভাব পড়বে। এছাড়াও চাকরি দুর্নীতি প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন মহম্মদ সেলিম (Md Salim)।

{link}

তিনি বলেন, যারা চাকরি চুরি করছে তারাই আবার চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে, তাই চাকরি প্রার্থীরা যাতে লড়াই চালিয়ে যায় সেই বার্তা দেন তিনি। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুলতে চাননি মহম্মদ সেলিম।এছাড়াও উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিগেডের সমাবেশে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ নিজেদের সমস্যা তুলে ধরবে। যেখানে রাস্তাঘাট, জমি মাফিয়া, চা বাগান, দুর্নীতি সহ বেশ কিছু প্রসঙ্গ তুলে ধরা হবে সকলের কাছে।

 

সর্বশেষ আপডেট: