তৃনমূল কংগ্রেসের সৌগত রায় আর কৈলাস বিজয়বর্গীয় কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক নন। আক্রমন প্রতি আক্রমন পর্ব লেগেই আছে। মঙ্গলবার বারুইপুরে থেকে কৈলাস বিজয়বর্গীয় বলেন বাংলায় কৃষক এবং শিল্পীসমাজ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, আর এর জন্য একমাত্র দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। কারন হিসাবে তিনি বলেন কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার কৃষক সন্মান নিধি যোজনা করেছে। শুধুমাত্র এই রাজ্যের কৃষকরা মুখ্যমন্ত্রীর জন্য তাদের এই প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে তাদের আশীর্বাদ দিয়ে তাকে এই আসনে বসিয়েছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছুই করছেন না। অন্যদিকে তিনি আরো বলেন শিল্পী সমাজের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছুই করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলি বাংলায় চালু করতে চান না। উদাহরন হিসাবে তিনি বলেন শিল্পী সমাজের যে সমস্ত বয়স্ক মানুষেরা আছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকার চায় পেনশনের ব্যাবস্থা করা হোক । কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই রাজ্যে করছেন না উপরন্তু কেন্দ্রের যোজনা গুলিকে কোথাও কেন্দ্রের নাম না দিয়ে রাজ্যের নামে চালিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিজয়বর্গীয়-র এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ তৃনমূল ভবন থেকে সৌগত রায় মন্তব্য করেন বিজেপি কেন্দ্র থেকে দেশ এবং দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কিছুই করতে পারেনি। বরং তাদের অবস্থার আরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কিছুদিন আগে যে কৃষি বিল আনা হয়েছে তা কোনভাবেই কৃষকদের পক্ষে নয়। এর পাশাপাশি বাংলায় আমফানের জন্য যে বিপুল পরিমান ক্ষতি হয়েছে তার জন্য বরাদ্দ টাকা এখোনো পাঠানো হয়নি কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি কৈলাশ বিজয়বর্গীয় সম্পর্কে বলেন, তিনি বিজেপির এমপি নাকি এমএলএ ? তাহলে তিনি কেন পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে তা নিয়ে এতো মাথাব্যাথা করেন? এছাড়াও এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ ঠিকভাবে করছেন না বলে মন্তব্য করেন তিনি।
