Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সাগরে

Loading... রাজ্য
দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সাগরে
#news #Trinamool Congress #corruption #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে আবারো অস্বস্তিতে মুখে রাজ্যের শাসক দল। ফের পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নামে এলাকা জুড়ে পোস্টার। পোস্টার বিতর্ককে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। বৃহস্পতিবার গঙ্গাসাগর বিধানসভা কেন্দ্রের কচুবেড়িয়ার বিভিন্ন বাজারের দেখা গেলো রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির পোস্টার। পোস্টারে লেখা আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিপুল অংকের টাকা আর্থিক দুর্নীতি করেছে রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ সন্দীপ পাত্র ও তপন গুড়িয়া নামে দুই তৃণমূল নেতা। যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু পোস্টারে উল্লেখ করা আছে সৌজন্যে সাগরদ্বীপবাসী।

{link}

এই পোস্টরকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে সন্দীপ কুমার পাত্র বলেন, আমার নামে যে পোস্টার করেছে সে বিষয়ে আমি কিছু জানি না ।যে বা কারা করেছে তারা অত্যন্ত খারাপ কাজ করেছে। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করেছে বিরোধীরা। আইন আইনের পথে চলবে আইনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের নামে কুৎসা অপপ্রচার করতে এইরকম পন্তা বেছে নিচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে কোন লাভ হবে না। এই বিষয়ে সিপিএম নেতা বিধান দাস তিনি বলেন ,২০১১ সাল থেকে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতিতে কার্যত শীর্ষে রয়েছে রাজ্যের শাসক দল। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের তাবড় তাবড় নেতাদের। অযোগ্যদের ঘুর পথে চাকরি দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অযোগ্যদের চাকরি অবিলম্বে বাতিল করে যোগ্য যারা রয়েছে সেই যোগ্য প্রার্থীদের চাকরি দিক আদালত।

{link}

বিজেপি নেতার রাজু মন্ডল বলেন, পবিত্র সাগরদ্বীপকে কালিমা লিপ্ত করেছে তৃণমূল নেতারা। যোগ্যরা যেখানে আন্দোলন করছে অযোগ্যরা লক্ষ্য লক্ষ্য টাকা দিয়ে চাকরি হাতিয়েছে। রাজ্যের শাসক দলের হাত মাথায় ছিল বলেই অযোগ্যরা চাকরি পেয়েছে অবিলম্বে তাদের চাকরি বাতিল করতে হবে। অবিলম্বে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক তৃণমূল নেতাদের নাম উঠে আসছে। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। মানুষ সব দেখছে আগামী দিনের যোগ্য জবাব দেবে। এক এলাকাবাসী বলেন, সাত সকাল বেলাও উঠে বাজারে এসে দেখলাম সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিরুদ্ধে এলাকাজুড়ে পোস্টার পড়েছে। সারা পশ্চিমবঙ্গে যা হয়েছে তা সাগরেও হয়েছে। সারা পশ্চিমবঙ্গে যেরকম টাকার বিনিময় চাকরি চুরি হয়েছে সাগরেও চাকরি চুরি হয়েছে। সাধারণ মানুষ যে আশায় সরকার পরিবর্তন করেছিল সেই আশাকে কার্যত হতাশ ও নিরাশাই পরিণত করেছে এই দল। পঞ্চায়েত ভোটের আগে পোস্টার বিতর্ককে কেন্দ্র করে সাগরের রাজনীতির সরগরম।

সর্বশেষ আপডেট: