Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দুর্নীতির অভিযোগ তুলে খড়দহ পৌরসভার গেটের সামনে পোস্টার, চাঞ্চল্য  

Loading... রাজ্য
দুর্নীতির অভিযোগ তুলে খড়দহ পৌরসভার গেটের সামনে পোস্টার, চাঞ্চল্য  
#North 24 parganas #West Bengal #News #Poster #Municipality #Corruption #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: খড়দহ পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভার গেটের সামনে পড়ল পোস্টার। এলাকার পুকুর ভরাট থেকে শুরু করে পৌরসভায় দুর্নীতির মাধ্যমে কর্মী নিয়োগ হয়েছে এই দাবি তুলে পোস্টার দেওয়া হয়েছে। পৌরসভার গেটের সামনে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে উঠছে প্রশ্ন?  পৌরসভার গেটের সামনে পোস্টার লাগানো কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সারা রাজ্য জুড়ে যখন দূর্নীতির অভিযোগে উত্তাল পরিস্থিতি, এহেন সময়েই সেই দূর্নীতির অভিযোগের তালিকায় নাম লেখালো খড়দহও।
{link} 
বিষয়টি নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ বিজেপি এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা সরাসরি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির প্রতিক্রিয়া, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। তাই তারা তাদের মনের বহিঃপ্রকাশ পোস্টারের মাধ্যমে দেখাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছেই। তবু পোস্টার নিয়ে যে একের পর এক দূর্নীতিতে শাসক শিবির রীতিমতো চাপে পড়েছে বাংলার রাজনৈতিক মহলে তা স্পষ্ট। 

 

সর্বশেষ আপডেট: