শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলার বাজারে (Market) আলুর সংকট দেখা দিতে চলেছে বলেই আলু ব্যবসায়ীরা মনে করছেন। এমন কি অনেক ব্যবসায়ী ইতিমধ্যে বলা শুরু করেছে যে মঙ্গলবার থেকে বাজারে আলু মিলবে কিনা সন্দেহ। সমস্যায় পড়বেন ক্রেতা ও ব্যবসায়ী সকলেই। এর প্রধান কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতি। কিন্তু কেন এই কর্ম বিরতি?
{link}
জানা গিয়েছে, বাজারে ইতিমধ্যেই আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt) একাধিক পদক্ষেপ নিয়েছে, কখনও বাজারে ট্রাক্সফোর্সের অভিযান, কখনও আবার হিমঘরে (freezer) আধিকারিকদের হানা। আরও অভিযোগ, একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে আর যার ফলে গাড়িতেই নষ্ট হচ্ছে আলু। তাদের অভিযোগ এই নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরনোই বন্ধ হয়ে পড়ছে।
{link}
ফলে সামনের দিনগুলোতে যে অবস্থা তথৈবচ হবে, তা ভালই টের পাওয়া যাচ্ছে বাজারে গেলেই। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের দাবি, ভিন রাজ্য আলু যাতে না যায়, তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হয়। চলতি সময়ে বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী ও সমিতির তরফে এলাকা ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্যমুল্যের আলু বিক্রয় কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছে না। মন্ত্রী বেচারাম মান্না বললেন, “আলুর দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আমরা সকলকেই অনুরোধ করেছি, যাতে একবারে না বাড়ে।"
