Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Trinamool Congress: অবশেষে জল্পনার অবসান! বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান প্রতীক-উর রহমানের

Loading... রাজ্য
Trinamool Congress: অবশেষে জল্পনার অবসান! বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান প্রতীক-উর রহমানের
#TMC #Abhishek Banerjee #SIR #MD Salim #CPIM #TMC News #West Bengal News #Election #West Bengal Assembly Elections #সংবাদ #রাজনীতি #সিপিআইএম #তৃণমূল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাম নেতা প্রতীক উর রহমান শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। এই মুহূর্তে তিনি আমতলায়, তৃণমূলের পার্টি অফিসে। সেখানেই তিনি যোগ দিলেন জোড়াফুলে। আলিমুদ্দিনে কামান দেগে যোগ্য জবাব দিলেন বামেদের প্রাক্তন তরুণ নেতা? এই মুহূর্তে তিনি আমতলায়, তৃণমূলের পার্টি অফিসে। সেখানেই তিনি তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হার ধরে যোগ দিলেন জোড়াফুলে। বাম মহলে লড়াকু হিসেবে যথেষ্ট শক্তিশালী পরিচিতি ছিল তাঁর। সেই তরুণ নেতার সঙ্গেই তাহলে অভব্য আচরণ দলের অন্দরে? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। কার্যত, কোণঠাসা করে দেওয়া হয় প্রতিকুরকে, এমনটাই অভিযোগ তোলেন তরুণ নেতা। এবার যেন বিস্ফোরক প্রতিকুর যোগ্য জবাব দিলেন।

{link}

  ইতিমধ্যেই এসআইআর ইস্যুতে দেশের মধ্যে অন্যতম লড়াইয়ের মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করেছেন। লড়েছেন সুপ্রিম কোর্টেও। এবাই সেই দলেই যোগ দিলেন প্রতিকুর। প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে প্রতিকুরের মুখে মমতা-অভিষেকের প্রশংসাও শোনা যায়। আর এবার সরাসরি তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান।  যদিও অন্য দিকে প্রতিকুরকে সিপিএম থেকে বহিস্কার করা হল। মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন - শত্রু শিবিরে যোগ দেবার জন্য প্রতিকুর কে দল থেকে বহিস্কার করা হল।

সর্বশেষ আপডেট: