Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নওসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে জগৎবল্লভপুরে পথ অবরোধ করে বিক্ষোভ

Loading... রাজ্য
নওসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে জগৎবল্লভপুরে পথ অবরোধ করে বিক্ষোভ
#news #Howrah #Jagatballabhpur #West Bengal #ISF #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আইএস এফ নেতা এবং বিধায়ক নওসাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তি দাবিতে বৃহস্পতিবার জগৎবল্লভপুরে বিক্ষোভ এবং পথ অবরোধ। বৃহস্পতিবার বিকালে সন্তোষপুর মিদ্দে পাড়ায় হাওড়া আমতা রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পরে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সুজিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়।

{link}
আইএসএফের অভিযোগ তাদের নেতাদের জোর করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে রাজ্যজুড়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া উলবেরিয়ার নিমদিঘিতে একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মীরা। ভবিষ্যতে দ্রুত নওসাদ সিদ্দিকি কে ছাড়া না হলে আরও বড়ো আন্দোলনের পথে তারা যাবে বলেও জানিয়েছে। 

সর্বশেষ আপডেট: