Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Governor: বৃহস্পতিবার শপথ গ্রহণ! আজই রাজ্যে আসছেন নবনিযুক্ত রাজ্যপাল R N Ravi

Loading... রাজ্য
West Bengal Governor: বৃহস্পতিবার শপথ গ্রহণ! আজই রাজ্যে আসছেন নবনিযুক্ত রাজ্যপাল R N Ravi
#RN Ravi #WB Governor #Bengali News #Mamata Banerjee #West Bengal News Update #BJP #Trinamool Congress #সংবাদ #পশ্চিমবঙ্গ #রাজ্যপাল #সিভি আনন্দ বোস

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে পরিবর্তন। কয়েকদিন আগেই পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। তাঁর পরিবর্ত হিসাবে অস্থায়ী হিসাবে বঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব নিচ্ছেন আরএন রবি। বৃহস্পতিবার রাজ্যপাল পদে শপথ গ্রহণ কর্মসূচি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি উপস্থিত থাকবেন? এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। 

{link}
 
প্রাক্তন রাজ্যপাল সিভি আনান্দ বোসের হঠাৎ ইস্তফার পর নতুন রাজ্যপালের জন্য আর এন রবি কে নির্বাচন করে কেন্দ্র। আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যে আসছেন আর এন রবি। বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ গ্রহণ করবেন এবং পরদিন কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে শপথ গ্রহণ করবেন। সরকারি প্রটোকল অনুযায়ী রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। কিন্তু গত ৬ই মার্চ থেকে তিনি এস আই আর এর প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন। এখনো পর্যন্ত সেই ধর্না মঞ্চের অবসানের কোন কথা তিনি জানাননি। কবে এই ধর্না মঞ্চ তুলবেন সেই নিয়েও স্পষ্ট কিছুই বলেননি তিনি। তাই  রবির শপথ গ্রহণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা এই নিয়ে  রীতিমতো সৃষ্টি হয়েছে জল্পনা।

{link} 

প্রসঙ্গত, সিভি আনন্দ বোসের হঠাৎই পদত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি এবং বোসের পরবর্তী রাজ্যপাল হিসেবে রবির নাম ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি আরএন রবি সম্পর্কে বলেছিলেন - "মনে রাখবেন তামিলনাড়ুর মতো করতে আসবেন না।"  এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে একটি লেখাও লিখেছিলেন - "পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না"

সর্বশেষ আপডেট: