header banner

West Bengal Governor: রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ! উপস্থিত মুখ্যমন্ত্রী, নেই বিজেপির কোনও প্রতিনিধি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন রাজ্যপাল রবীন্দ্র এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হল। উল্লেখযোগ্য বিষয় হলো অনেক  অতিথি উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী দলনেতা। এমন কি বিজেপির কোনো নেতা। বাংলার ২২ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি। উপস্থিতি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তাঁকে শপথ পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ২২ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আর এন রবি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব অনান্য প্রশাসনিক কর্তারা। তবে অনুষ্ঠানে উপস্থিত নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

{link}

  নির্ধারিত সময় মেনেই সকাল সাড়ে ১১টায় শপথগ্রহণ শুরু হয়। শপথগ্রহণের আগে এবং পরে জাতীয় গান বন্দে মাতরম্ এবং জাতীয় সঙ্গীত জনগণমন বাজানো হয়। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী-সহ অতিথিদের সঙ্গে আলাপ করেন নতুন রাজ্যপাল।সিভি আনন্দ বোসের ইস্তফার পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় রবিকে। এত দিন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। বুধবারই কলকাতায় পৌঁছোন বোসের উত্তরসূরি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত কয়েক বছরে বিভিন্ন বিল ঘিরে এমকে স্ট্যালিনের সরকারের সঙ্গে রবির সংঘাত প্রকাশ্যে এসেছে। এমনকি, রাজ্যপালকে সরানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আর্জি জানিয়েছিলেন স্ট্যালিনেরা। এ বার আনন্দ বোসের উত্তরসূরি হিসাবে সেই রবিকেই পশ্চিমবঙ্গের লোকভবনের দায়িত্ব দেওয়া হল।

{ads}

RN Ravi Governor of West Bengal Mamata Banerjee Suvendu Adhikari সংবাদ রাজনীতি তৃণমূল কংগ্রেস বিজেপি রাজ্যপাল রাজ্যপালের শপথগ্রহণ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article