Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আট বছরের হতাশায় আন্দোলন ভরসা

Loading... রাজ্য
আট বছরের হতাশায় আন্দোলন ভরসা
#ROSE VALLEY #PROTEST #CBI #DEPUTATION #WEST BENGAL #GOVERNMENT

রোজভ্যালি আমানতকারী পরিবারের সকল সদস্যদের  নিয়ে আজ বেলা ১২ টার সময়  কলকাতায় জমায়েত হয়েছে  ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির সদস্যরা । আমানতকারীদের টাকা ফেরতের কোনো দিশা না পাওয়ার কারণে , কলকাতা সিবিআই ও ইডি অফিসে দীর্ঘ দিনের রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরতের জন্য ডেপুটেশন  কর্মসূচি  পালন করা হয়েছে ।

ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির রাজ্য সভাপতি জানিয়েছেন আট বছর কেটে গেছে তদন্তের নামে টাকা আটকে আছে , তাই তাঁরা আজ আন্দলনে নেমেছেন এবং সরকারের কাছে আবেদন করেছেন যে তাঁরা যেন টাকা ফেরত দেন ।তাঁরা একটি দরখাস্তের মাধ্যমে টাকা ফেরতের আবেদেন জানিয়েছেন ।তিনি আরও জনিয়েছেন যদি তাঁরা টাকা ফেরত না পান তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন ।প্রয়োজনে তাঁরা দিল্লি যাবেন।

সর্বশেষ আপডেট: