“যে মুখগুলোকে মানুষ পছন্দ করেনা…যে মুখগুলোকে মানুষ দেখতে চায়না…যাদের সন্মন্ধে মানুষের বিরাট অভিযোগ আছে…যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকেই নিয়ে আসা হচ্ছে সামনের সারিতে…এ যে কি যন্ত্রনা তা বলে বোঝাতে পারব না”-এ যেন অন্য সুর রাজীব ব্যানার্জীর মুখে, নবীন সংঘের বস্ত্র বিতরন অনুষ্ঠানে কী তবে প্রকাশ হয়ে গেল মনের ভিতরের আসল কথা? বর্তমান যা পরিস্থিতি সেখানে হ্যাঁ তে হ্যাঁ, না তে না এইটূকু মেলাতে পারলে তবেই তুমি ভালো নাহলে নয় বলে সভায় মন্তব্য করেন রাজীব বাবু।
এছাড়াও যোগ্যতার সঙ্গে যারা কাজ করতে চাইছে তাদের পিছনের সরিতে সরিয়ে দেওয়া হচ্ছে বলে দলের উপর ক্ষোভ উগরেছেন তিনি।দলের প্রতি অন্য অনেকের মতো যে তার মধ্যেও অসন্তোষ রয়েছে তা একটু হলেও আজ স্পস্ট।তবে কি এবার রাজীবেরও অন্য রাজার রাজত্বের সৈনবাহিনীতে যোগ দেওয়ার অস্পস্ট ইঙ্গিত রয়েছে এই বক্তব্যের মধ্যে? রাজনৈতিক মহলের ধারনা সত্যি কথা গুলোই তিনি একটু মার্জিত ভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করেছেন। এতোদিন ধরে মনের ভিতরে জ্বলতে থাকা অগ্নিশিখারই স্বল্প বহিঃপ্রকাশ ঘটেছে তা মুখ থেকে। তবে সব কিছুর পরেও রাজীব ব্যানার্জীর কথা, “যারা মানুষকে বোকা ভাবে তারা মুর্খের সঙ্গে বাস করছে…সবার উপরে মানুষ সত্য তাহার উপর কেউ নাই…যখন সম্য় আসবে তখন মানুষ সেটা টের পাইয়ে দেবে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল” অর্থাৎ সবার উপরে তিনি মানুষের উপর বিশ্বাস করেন, তিনি যেখানেই থাকুন না কেন তিনি কাজ করবেন মানুষের হয়ে, এই তার মূলমন্ত্র। এবার সেই কাজ করা ঘাসফুলে থেকে হয় নাকি পদ্মফুলে সেটাই দেখার বিষয়।
ফুলে আছেন, কিন্তু কোন ফুলে?
Loading...
রাজ্য
#Rajib Banerjee
#TMC
#BJP
#Politics
#Election
#West Bengal
সর্বশেষ আপডেট:
