রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে মন্ত্রিত্বপদ থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বহুদিন থেকেই এই নিয়ে বিপুল জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। আজ কার্যত সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই পদত্যাগ করলেন রাজীব ব্যানার্জি। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন দলের প্রতি ক্ষোভের কারনেই তার এই পদক্ষেপ গ্রহন করেছেন তিনি। সেই সময় সাক্ষাৎকার দিতে গিয়ে গলা ভারি হয়ে আসে তার। চোখের জল মুছতে মুছতে সাক্ষাৎকারের স্থান ত্যাগ করেন তিনি।
কয়েকদিন আগেই ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন এখনও ধৈর্য ধরে রাখছেন তিনি। তবে তার ধৈর্যচ্যুতির প্রমান তার আজকের এই পদক্ষেপ? উত্তরটা হয়ত হ্যাঁ। এরপরে কী পদক্ষেপ গ্রহন করতে চলেছেন জনপ্রীয় ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন এই নেতা, সেই দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল ও সমস্ত রাজ্যের মানুষ। তিনি কিন্তু এখনও জানিয়েছেন, মাধ্যম যাই হোক না কেন তিনি কিন্তু মানুষের জন্য কাজ করে যাবেন। মানুষের জন্য অনেক কাজ করা বাকি তার।
.jpeg)
