Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিখোঁজ টিটাগড়ের ধর্ষিতা তরুণী, টিটাগড়ে থানা চত্বরে প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার

Loading... রাজ্য
নিখোঁজ টিটাগড়ের ধর্ষিতা তরুণী, টিটাগড়ে থানা চত্বরে প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার
#news #rape #protest #Titagarah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ টিটাগরের ১৯ বছরের একজন তরুণীকে গণধর্ষণ করার ঘটনায় উত্তপ্ত টিটাগর। গতকাল ধর্ষনের ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় টিটাগর থানায়। এরপর গতকাল ওই তরুণী সকালবেলা বাবা-মা সঙ্গে ব্যারাকপুর আদালতে যায় গোপন জবানবন্দী দেওয়ার জন্য । তরুণীর ঠাকুমার অভিযোগ গতকাল থেকে আজ অব্দি এখনো সে বাড়ি ফেরেনি। এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় জল্পনার। তবে কি আবারও এক নৃশংস ঘটনা ঘটে চলেছে রাজ্যে? 

{link}
এই ঘটনার প্রতিবাদে আজকে সকাল বেলা বিশ্ব হিন্দু পরিষদ ও মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি দল তার বাড়িতে যায় এবং ঠাকুমাকে নিয়ে থানায় আসে । থানার সামনে ঠাকুমা অসুস্থ হয়ে যায় এবং প্রতিনিধি দলকে থানায় ঢুকতে না দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে তারা টিটাগর থানার সামনে বি টি রোড অবরুদ্ধ করে বসে পড়ে। এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে । তারা থানার সামনে জমায়েত করে রয়েছে । বিজেপির আরো অভিযোগ গতকাল রাতে তারা থানায় এই ব্যাপারে কথা বলতে এসেছিল । সেই সময় তারা দেখে রাতের বেলা পুলিশের গাড়ি করে ধর্ষিতা কে নিয়ে যাওয়া হচ্ছে।  তারা বাধা দিতে গেলে পুলিশ বিজেপির ৪ জনকে আটক করে পড়ে যদিও তাদের ছেড়ে দেওয়া হয় । তাদের বক্তব্য ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু ধর্ষিতার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে আরও বৃহৎ কোন ঘটনাক্রম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ক্রমশ। প্রশ্ন উঠছে ধর্ষিতা ওই মহিলার নিরাপত্তা নিয়েও। কেনই বা দোষীরাও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নি? 

সর্বশেষ আপডেট: