Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সঙ্গে বিভাস, বিপুল কর্মী-সমর্থকদের নিয়ে শিবপুরে প্রচার রথীন চক্রবর্তীর

Loading... রাজ্য
সঙ্গে বিভাস, বিপুল কর্মী-সমর্থকদের নিয়ে শিবপুরে প্রচার রথীন চক্রবর্তীর
#Rathin Chakraborty #Bibhas Hajra #BJP #BJP West Bengal #Election Campaigning #West Bengal Assembly Elections 2021 #Shibpur #Howrah #West Bengal #India #News

গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ থেকে শিবপুর বিধানসভা কেন্দ্র প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তি। আজ তার সাথে প্রচারে ছিলেন বিভাস হাজরা। বিজেপির মিছিলে এদিন বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি লক্ষ্যনীয় হয়। বাস্তবিক ভাবেই একথা স্পষ্ট যে বিভাস হাজরা এবং জটু লাহিড়ী যোগদান করার পর শিবপুরে সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি করেছে বিজেপি। উল্লেখযোগ্য বিষয় গতকালের মতো আজও বাইকে চেপে প্রচারপর্বে অংশগ্রহন করেন হাওড়ার প্রাক্তন মেয়র। সবশেষে মিছিল শেষ হওয়ার পর একটি স্থানীয় মন্দিরে পুজোও দেন তিনি। 


শিবপুর বিধানসভা কেন্দ্রে রথীন চক্রবর্তির পাশে সক্রিয়ভাবে লক্ষ্যনীয় হচ্ছে বিভাস হাজরার উপস্থিতি। একসময় শিবপুর অঞ্চলের অন্যতম দাপুটে তৃণমূল নেতা ছিলেন বিভাস হাজরা। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই তালিকায় তার নাম না থাকায় ও প্রার্থী হিসেবে মনোজ তিওয়ারির নাম আসায় পরের দিন থেকেই তিনি ও তার অনুগামীরা বিক্ষোভ দেখায়। তারপরেই বিজেপির শিবিরে যোগ দেন তিনি। পুরোনো দলের প্রতি অসন্তোষের কারনেই কি এতোটা সক্রিয়ভাবে রথীন চক্রবর্তির প্রচারে তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 


 

সর্বশেষ আপডেট: