নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান: বেপরোয়া গাড়ির গতির কারণে পূর্ব বর্ধমান জেলার কালনার এস টি কে কে সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের আহত আরো দুই। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়েরা দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজে তল্লাশি।
{link}
শনিবার স্থানীয়দের অভিযোগ নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে একটি গাড়ি ফুটপাতে এসে তিন পথ চারীকে সজোরে ধাক্কা মারলে ঘটনা স্থলে এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় দুই জন। ঘটনাটি ঘটে কালনার মধপুর গ্রামে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধপুর গ্রামীণ হসপিটালে ভর্তি করলে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করাহয়,বাড়ি একজন মহিলার ঘটনা স্থলে মৃত্যুহয়,অন্যদিকে একই রাস্তায় শুক্রবার রাতে কালনার ধাত্রী গ্রামে ফের দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়,দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
