Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমে প্রত্যাখ্যান, হাওড়ার বাউরিয়ায় নবম শ্রেনীর ছাত্রির উপর ব্লেড নিয়ে হামলা যুবকের

Loading... রাজ্য
প্রেমে প্রত্যাখ্যান, হাওড়ার বাউরিয়ায় নবম শ্রেনীর ছাত্রির উপর ব্লেড নিয়ে হামলা যুবকের
#news #love #attempt to murder #crime #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব। সেই প্রস্তাব অস্বীকার করার কারনে ব্লেড নিয়ে স্কুল ছাত্রীর উপর হামলা যুবকের। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার বাউরিয়ায়। হাওড়ার বাউরিয়া গার্লস হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। ঘটনার পর দ্রুত আহত ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

{link}
সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই স্থানীয় এক কিশোর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, তা প্রত্যাখ্যান করাতেই ছাত্রীর উপরে ব্লেড নিয়ে হামলা চালায় ওই যুবক। ঘটনার কারনে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল বাউরিয়া গার্লস স্কুল চত্বর। নিজেদের সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তার কারনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। ছাত্রী সুরক্ষা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা। 

সর্বশেষ আপডেট: