Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লকডাউনের সুযোগে দিনে দুপুরে ডাকাতি হাওড়ায়

Loading... রাজ্য
লকডাউনের সুযোগে দিনে দুপুরে ডাকাতি হাওড়ায়
#Robbery #Tikiapara #Lockdown #West Bengal #21st May #India সংবাদ #ডাকাতি

ভরদুপুরে লকডাউনের সুযোগে ডাকাতি হাওড়ায়। হাওড়ার বেলিলিয়াস রোডে এক আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী হামলা  আইনজীবী রবীন্দ্রনাথ দে ও পরিবারের লোকজনদের ফ্ল্যাটের মধ্যে বেঁধে রেখে মারধরএর অভিযোগ। আতঙ্কে এলাকাবাসী ।

{link}


লকডাউন চলছে, তাই রাস্তায় লোকজন কম। স্থানীয় সুত্রে খবর, মাস্ক পরে চারজন সশস্ত্র দুস্কৃতী রবীন্দ্র বাবুর ফ্ল্যাটে ঢুকে পড়ে। ঘরদোর আলমারি জিনিসপত্র লন্ডভন্ড করে। খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

{link}


মহম্মদ আরিফ নামে এলাকার এক বাসিন্দা জানান, বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়া এলাকায় এধরনের ঘটনা আগে ঘটেনি। তাই আতঙ্কে এলাকার মানুষ। রবীন্দ্রনাথ বাবুর চেনা পরিচিত লোকজন এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে অনুমান। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: