Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেস লেখা গাড়িতে ডাকাতির ছক, বারুইপুরে অস্ত্র সহ গ্রেফতার ৩

Loading... রাজ্য
প্রেস লেখা গাড়িতে ডাকাতির ছক, বারুইপুরে অস্ত্র সহ গ্রেফতার ৩
#news #Press #Baruipur #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: প্রেস লেখা গাড়িতে করে ডাকাতির ছক। সেই পরিকল্পনার ছক বানচাল করল বারুইপুর থানার পুলিশ। রবিবার রাত থেকে ফুলতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই প্রেস লেখা একটি গাড়ি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ি আটকে তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছে সংবাদমাধ্যমের কাজ করার পরিচয় পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেন নি তারা। সেই বিষয়টি থেকেই আরও সন্দেহ বাড়ে। 

{link}
গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, ১ রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে আসিফ লস্কর, মহম্মদ হাইবুল ইসলাম গাজী ও প্রবীর মন্ডল নামে তিন দুষ্কৃতি কে। তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ। 

সর্বশেষ আপডেট: