Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election : রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রর

Loading... রাজ্য
Election : রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রর
#News #TMC #Mamata Banerjee #West Bengal #Rajpur #Sonarpur #Jadavpur #Saayoni Ghosh #Lovely Maitra #Trinamool candidate #Baikunthpur #Governor #Election #Election 2024 #Politics #Politician #Vote #Vote

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রর। রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শুক্রবার নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুন্ঠপুর মোড়ে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত ভয়াভহ অনভিপ্রেত এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তিনি বলেন কেউই আইনের উর্ধ্বে নন। গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা  উচিত বলে তিনি জানান। মন্ত্রী ও কলকাতা পুলিশের রাজভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই করা হচ্ছে বলে তার অভিযোগ। এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলী মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন ইতিহাসে এই প্রথম ঘটনা। অত্যন্ত লজ্জার, নিন্দনীয় বলে জানান তিনি। এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা। 


 

সর্বশেষ আপডেট: