Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'কুড়ি হাজারের বেশি ভোটে জিতব'-সঞ্জয় সিং

Loading... রাজ্য
'কুড়ি হাজারের বেশি ভোটে জিতব'-সঞ্জয় সিং
#Sanjay Singh #BJP #Central Howrah #Candidate #Politics #Election #West Bengal #Howrah #News #India

শুক্রবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন মধ্য হাওড়া বিজেপির প্রার্থী সঞ্জয় সিং। আজ বিপুল সমর্থকদের নিয়ে তিনি র্যা লি করে এসে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন পাহাড় থেকে সাগর সব সিটেই এবারে পদ্ম ফুঁটতে চলেছে। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাকে। অন্ততপক্ষে কুড়ি হাজারের কাছাকাছি ভোটে জিতবেন বলেও আশাবাদী তিনি। 


উল্লেখ্য বিষয় মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে এবারে প্রথমবার বিজেপির হয়ে লড়তে চলেছেন স্ঞ্জয় সিং। বিপক্ষে তৃনমূলের অন্যতম নামী এবং পরিচিত নেতা অরূপ রায়। শেষ দুবারই এই কেন্দ্র থেকে রীতিমতো মার্জিন ভোটে জয়ী হয়েছিলেন তিনি। এবারেও কি তিনি নিজের জয়ের ধারা বজার রাখতে পারবেন নাকি এই নতুন প্রতিপক্ষ দখল করে নেবে তার পদ। নতুন ও পুরোনোর কিন্তু এবার এক জমাটি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। পদ্মফুল ফুঁটবে নাকি আধিপত্য বজায় রাখবে ঘাসফুল? সব প্রশ্নেরই উত্তর দেবে সময়। 


 

সর্বশেষ আপডেট: