আসানসোলের প্রার্থী সায়নি ঘোষ এবার প্রচারে নামলেন। আসানসোলের বার্নপুরে প্রচারের কাজে কোমর বেঁধে নেমে পড়লেন তিনি। খেলা হবে গান ও নানান স্লোগান দিতে দিতে পদযাত্রা করলেন। সাথে ছিল অনেক মানুষের সঙ্গ। এই দিনের বার্নপুর স্টেশন রোড থেকে শুরু করে বাড়ি ময়দান হয়ে ত্রিবেনী মোড়ে গিয়ে শেষ হয়েছে তার পদযাত্রা।বাড়ি ময়দান রোডে পৌঁছানোর পর ময়দান মোড়ে থাকা বিবেকানন্দের পুর্ণ মুর্তিতে মাল্যদান করেন, তা ছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সায়নী জনান বিবেকানন্দ কারো একার নয়, সবাই আসতে পারেন, সবাই মাল্যদান করতে পারে। এছাড়াও তিনি বলেন বিবেকনন্দ মুর্তিতে মাল্যদান করেছেন বলে যদি বিক্ষোভ সৃষ্টি করে তাহলে কিছু করার নেই, তিনি বলেন বিক্ষোভকারীরা বিক্ষোভ করবে তাতে কিছু যায় আসেনা ওনারা।
অভিনয় থেকে রাজনীতির ময়দান সম্পূর্ণ দুটি আলাদা জগত। অভিনেত্রীর অভিনয়ের মাঠে খেলা দেখিয়েছেন এতদিন, এবার অনেক বড় লড়াইতে নেমেছেন তিনি। বিনোদনের ক্ষেত্রে হাজারো মানুষকে পাশে পেলেও, রাজনীতির জগতেও তিনি কি পাশে পাবেন তার ভক্তদেরকে নাকি অন্য কোন ছবি দেখতে পাওয়া যাবে আসন্ন নির্বাচনে? দিন এগিয়ে আসছে ধীরে ধীরে, অপেক্ষা শুধু সময়ের।

