Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pahalgam : শাহের স্বীকারোক্তি

Loading... রাজ্য
Pahalgam : শাহের স্বীকারোক্তি
#News #Breaking news #Pahalgam Terror Attack #Amit Shah #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁওয়ের (Pahalgam) ঘটনায় সারা ভারত কেঁপে উঠেছে। একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল কি করে এমন ঘটনা ঘটলো। নিরাপত্তা কোথায় ছিল? পহেলগাঁওতে নিরাপত্তায় ত্রুটি ছিল। সর্বদল বৈঠকে মেনে নিল নরেন্দ্র মোদী সরকার। বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনা।

{link}

এই অবস্থায় বৃহস্পতিবার সর্বদল বৈঠক করে নরেন্দ্র মোদী সরকার (Modi)। যেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সেই বৈঠকে বিরোধী দলের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় অমিত শাহকে (Amit Shah)। জানা গিয়েছে, প্রশ্নের মুখে পড়ে শাহের নাকি স্বীকারোক্তি, পহেলগাঁওতে নিরাপত্তায় ত্রুটি ছিল। বৈঠকে শেষে কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই একজোট আছে। এমনকী সরকারের পাশেই আছে বলেই মন্তব্য (Pahalgam Terror Attack) । তবে এই ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোথায় ভুল হয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

{link}

আধিকারিকরা কি জানিয়েছেন সবটাই বিরোধী দলের প্রতিনিধিদের জানানো হয়েছে বলেও এদিন মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। কেন সেনা ছিল না? নিয়াপত্তায় এমন গাফিলতি কেন তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়ে শাহ বলেন, কিছু ভুল না হত, তাহলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও গলদ ছিল। আর তা খুঁজে বের করা হবে। অন্যদিকে মিটিং শেষে রাহুল গান্ধী জানিয়েছেন, কাশ্মীরে শাস্তি ফেরানোটা খুবই জরুরি। এক্ষেত্রে সরকার যা পদক্ষেপ নেবে তাতে পাশে তাঁরা থাকবেন বলে জানান লোকসভার বিরোদী দলনেতা।

সর্বশেষ আপডেট: