উচ্চশিক্ষা কিন্তু যোগ্যতম চাকরির অভাব , বয়স বৃদ্ধি তাঁর সঙ্গে সঙ্গে অর্থের ঘাটতি, কেড়ে নিল প্রাণ বৃদ্ধ মা –বাবার তাও আবার ছেলের হাতে ।ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরের কইপুকুর লেনের একটি বহুতল আবাসনে । সাধারণ মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন চাহিদার কাছে লকডাউনের আতঙ্ক তৈরি করেছে মানসিক অবসাদ ।চিকিৎসার খরচায় জমাপুঞ্জি শেষ হয়ে যাওয়ায় বাবা-মা কে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করে ৪২ বছর বয়সী শুভজিত বোস ।
পুলিশ ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করেছে , শুভজিত জানিয়েছে সেই খুন করেছে ।ঘটনাটি ঘটেছে কালীপূজার দিন । আবাসনের বাসিন্দাদের মন্তব্য দুর্গন্ধ ছড়িয়েছে গত দুই দিন ধরে তাই তাঁরা আজ লোকাল থানায় খবর দেন ।পুলিশ এসে দেখে যে মৃত বাবা-মাকে নিয়ে শুভজিত রয়েছে ।তাঁর শরীরে একাধিক ক্ষত দাগ থেকে অনুমান করা হয়েছে যে সে আত্মহত্যার চেষ্টা করে ।
৭৪ বছর বয়সী বাবা প্রদ্যুত বোস হৃদরোগে ভুগছিলেন , ৬৪ বছর বয়সী মা গোপা বোস বাড়ির সমস্ত কাজ করে সংসার চালাতেন , বাবা ঘর থেকে বেড়তে পারতেন না , স্থানীয় বাসিন্দাদের মতামত প্রায় চারদিন ভদ্রমহিলাকে দেখা যায়নি এবং প্রায় সময় চিৎকার শব্দ হত।
