Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পঞ্চায়েত নির্বাচনের আগে শুট আউট নদীয়ার হাঁসখালিতে, প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী

Loading... রাজ্য
পঞ্চায়েত নির্বাচনের আগে শুট আউট নদীয়ার হাঁসখালিতে, প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী
#news #Panchayat Elections #Nadia #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: পঞ্চায়েত নির্বাচনের আগে শুট আউট নদীয়ার হাঁসখালিতে। প্রকাশ্য দিবালোকে হাঁসখালি থানার ছোট চুপড়ি বাজারে মোটর বাইকে করে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা আহমেদ আলী বিশ্বাস নামে এক ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আহমেদ আলীর। পেশায় চাষী আহমেদ আলী বিশ্বাস এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। ঘটনার পর পুলিশ মৃতদেহ  উদ্ধার করে নিয়ে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহটি।

{link}

পঞ্চায়েত নির্বাচনের আগে খুনের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার হাঁসখালিতে। এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। স্থানীয় সূত্রে খবর, দোকানে দাঁড়িয়ে থাকাকালীন অবস্থা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে ওই ব্যাক্তিকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ। ঠিক কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ।

সর্বশেষ আপডেট: