Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dilip Ghosh : বঙ্গ বিজেপিতে ফের দলীয় দ্বন্দ্বের ইঙ্গিত

Loading... রাজ্য
Dilip Ghosh : বঙ্গ বিজেপিতে ফের দলীয় দ্বন্দ্বের ইঙ্গিত
#News #Breaking News #Dilip Ghosh #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিলীপ ঘোষের (Dilip Ghosh) দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্ক বন্ধ হচ্ছে না। সামনেই বিধানসভা নির্বাচন। শুরু হয়েছে বিজেপির আভ্যন্তরিন রাজ্যস্তরের সভা কিন্তু সেই নিয়ে রাজ্যর প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কিছুই জানানো হয় নি। আজ,মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে বৈঠক হওয়ার কথা।

{link}

পরদিন সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে বৈঠক হবে। তাৎপর্যপূর্ণভাবে, এই বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত জানেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ। মঙ্গলবারের বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) পাশাপাশি থাকবেন সাধারণ সম্পাদকরা। থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল। থাকার কথা আর এক পর্যবেক্ষক মঙ্গল পান্ডের। থাকবেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বঙ্গ বিজেপির পরিচিত ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাও এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে দিলীপ ঘোষকে নিয়ে গেরুয়া শিবিরে গত কয়েকদিনে চাপানউতোর সামনে এসেছে।

{link}

মঙ্গলবারের পরে বুধবারও বৈঠকে বসবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তা আরও বড় পরিসরে হবে। সেই বৈঠক হওয়ার কথা সল্টলেকের সেক্টর ফাইভের (Salt Lake Sector V) একটি হোটেলে। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। থাকবেন জেলা সভাপতিরা। থাকার কথা সাংসদ-বিধায়কদেরও। কিন্তু এখন পর্যন্ত তা নিয়ে কিছুই জানেন না দিলীপ ঘোষ।

সর্বশেষ আপডেট: