Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বিয়ের উদ্দেশ্যে কলকাতায় 'ঘুরতে আসা', সোদপুর থেকে উদ্ধার শিলিগুড়ির নাবালিকা

Loading... রাজ্য
বিয়ের উদ্দেশ্যে কলকাতায় 'ঘুরতে আসা', সোদপুর থেকে উদ্ধার শিলিগুড়ির নাবালিকা
#news #Siliguri #Sodpur #North 24 Paragana #missing girl #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: সোদপুরের খড়দহ এলাকা থেকে মঙ্গলবার রাতে উদ্ধার এক নাবালিকা। সূত্রের খবর, ওই নাবালিকা শিলিগুড়ির বিধানগর এলাকার বাসিন্দা। তাকে একজন ঘুরতে যাওয়ার নাম করে কলকাতায় নিয়ে এসেছিল। সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেয় ওই যুবক। নাবালিকা তখন বয়স হয়নি বলে বিয়ের কথায় সম্মতি না জানালে তাকে সোদপুরে সেই যুবক ফেলে চলে যায় বলে নাবালিকা জানিয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে তাকে বাংলায় প্রশ্ন করলে সে ভাষা বুঝতে পারেনি। পরে হিন্দি বললে সে বুঝতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় খড়দহ থানার পুলিশ। মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যোগাযোগ করা হয়েছে শিলিগুড়ি পুলিশের সাথে। মেয়েটিকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল নাকি, তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

{link}
স্থানীয়দে অভিযোগ, সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় নাবালিকাকে ছেড়ে রেখে পালিয়ে যায় কেউ বা কারা। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তারা নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে তারা। নাবালিকা মেয়েটি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তার সাথে থাকা কাউকে স্থানীয় বাসিন্দারা এলাকায় তল্লাশি চালিয়ে খুঁজে না পাওয়াতে তারপর খড়দহ থানার পুলিশকে খবর দেয়।খরদহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি জানায়, দুজন ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে তাকে শিলিগুড়ি বিধাননগর এলাকা থেকে নিয়ে আসে।গোটা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা মেয়েটি।নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে খরদহ থানায় নিয়ে যায় পুলিশ। তাকে দ্রুত তার বাসস্থানে ফিরিয়ে দেওয়া হবে। 

সর্বশেষ আপডেট: