Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লোকসভা নির্বাচনের উপলক্ষে হাওড়ায় দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন স্মৃতি ইরানি

Loading... রাজ্য
লোকসভা নির্বাচনের উপলক্ষে হাওড়ায় দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন স্মৃতি ইরানি
#Howrah #West Bengal #Smriti Irani #BJP #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আজ হাওড়ায় দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই উপলক্ষে তিনি হাওড়ার পঞ্চাননতলা রোডে দলীয় কার্যালয়ে আসেন। প্রথমেই তিনি ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি দলীয় বৈঠক করতে দলের মুখ্য কার্যালয়ে যান। দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগে দলের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক হবে যেখানে তিনি দলকে বিভিন্ন নির্দেশ দেবেন লোকসভা ভোটে কিভাবে দল কিভাবে কাজ করবে সেই সংক্রান্তে।
{link}
রাস্তায় পুলিশ প্রশাসনের কড়া সতর্কতা ছিল। তাদের এই বৈঠক ভালো ভাবেই সম্পূর্ণ হয়। এই সভার আলোচ্য বিষয়, আগামী লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা কেন্দ্রের আসন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা কী হবে। এমনকি এই কাজের জন্য সংগঠনকে কীভাবে আরও চাঙ্গা করা যায়, তা নিয়েও বিস্তর আলোচনা হবে এই সভায়, খবর দলীয় সূত্রে।

সর্বশেষ আপডেট: