Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sundarbans : সুন্দরবনে বেড়েছে সাপের উপদ্রব

Loading... রাজ্য
Sundarbans : সুন্দরবনে বেড়েছে সাপের উপদ্রব
#News #Breaking News #West Bengal #Sundarbans #Snake #Hingalganj #Forest Department #Summer #North 24 Parganas #Basirhat #fisherman #poisonous species #Village #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : টানা দুই তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন (Sundarbans) লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি লোকের চোখে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে।

{link}

হিঙ্গলগঞ্জের (Hingalganj) এক মৎস্যজীবীর আটলে চার ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে। জা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবন অঞ্চলে বেশির ভাগই অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়।এদিন বনদপ্তরে (Forest Department) খবর দেওয়া হলে অনেক পরে ঘটনাস্থলে এসে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। '

{link}

বিষাক্ত সাপ চোখে পড়লে গ্রামবাসীরা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের পক্ষ থেকে কোন সুরাহা পাননা তারা। এইভাবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে লোকালয়ে সাপ ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত।
 

সর্বশেষ আপডেট: