Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dooars : বর্ষা শুরুর আগেই সাপের উপদ্রব ডুয়ার্সে

Loading... রাজ্য
Dooars : বর্ষা শুরুর আগেই সাপের উপদ্রব ডুয়ার্সে
#News #Breaking News #Dooars #monsoon #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বর্ষার (monsoon) মরসুম শুরু হতে না হতেই ডুয়ার্সের (Dooars) লোকালয়ে অজগর সহ বিভিন্ন রকম সাপের উপদ্রব বাড়ছে। রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানী বস্তি থেকে উদ্ধার হলো অজগর। জানা গেছে, সুখানি বস্তির বাসিন্দা বিজয় রায়। তার বাড়ির সামনে রয়েছে  মুরগির ঘর।

{link}

এদিন সকাল থেকেই মুরগির ডাক ও মুরগি গুলোকে ছোটাছুটি করতে দেখা যায়। এরপর মুরগি ছাড়তে গিয়ে চমকে উঠেন পরিবারের এক সদস্য। দেখেন মুরগির ঘরে গুটি পাকিয়ে রয়েছে একটি বিশালাকার অজগর। ভিতরে থাকা মুরগি সাবার করে পেট ফুলে ছিল অজগরটির। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে। তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় অজগরটিকে উদ্ধার করেন।  

{link}

অজগরটি ইন্ডিয়ান রক প্রজাতির এবং লম্বায় প্রায় ৮ ফুট হবে বলে জানা গেছে। এদিকে অজগরটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অজগরটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুন জানান। বনদপ্তর সূত্রে জানা গেছে অজগরটি সুস্থ থাকলে ফের সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য গত কয়েক দিনে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি অজগর উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেট: