শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আবেগ যে তীব্র তা আমরা সকলেই জানি। এই মুহূর্তে একাধিক সরকারি প্রকল্প নিয়ে তিনি আছেন দার্জিলিংয়ে (Darjeeling)। দার্জিলিঙের চিড়িয়াখানায় (Darjeeling Zoo) দুই তুষারচিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যদির নাম রাখলেন ‘চার্মিং’।
{link}
চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও (Red Panda) নামকরণ করেছেন মমতা। এমনিতেই নামকরণ শিল্প সাহিত্যের একটি বিশেষ অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বহু প্রকল্প, বহু রাস্তা বা অন্যান্য অনেক কিছুর নামকরণ করেছেন। নতুন দু’টি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে ১১ হয়েছে।
{link}
আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। মমতা জানান, চার রেড পান্ডা শাবকের নাম পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করেন তিনি। সাধারণত মুখ্যমন্ত্রী পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বের হন। সকলেই খুশি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে।
.jpeg)
