Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বৈশাখীকে নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি দান শোভনের

Loading... রাজ্য
বৈশাখীকে নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি দান শোভনের
#Baisakhi Banerjee #Sobhan Chatterjee #love #affair #friendship #Baisakhi Sobhon #news #politics #West Bengal #India #শোভন বৈশাখী #রাজনীতি #বিনোদন #সংবাদ

গল্পের পাতা থেকে শুরু করে বাস্তবে, নানান অবিস্মরণীয় বন্ধুত্বের নিদর্শন দেখেছে মানুষ। কিন্তু সেই সব কিছুই যেন ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে শোভন বৈশাখীর কাছে। এবার বান্ধবী বৈশাখীকে স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করলেন শোভন চট্টোপাধ্যায়! গতকাল, মঙ্গলবার গভীর রাতে ওই দান দেওয়া নেওয়ার কথা প্রকাশ্যে আসে। শোভনের সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নিও দেওয়া হয়েছে বৈশাখীকে। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। এ প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায়-এর কটাক্ষ, এই কাণ্ড বাংলার মানুষ দেখছেন।

{link}

উল্লেখ্য বিষয় বেশ কয়েক বছর আগে কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সম্পর্কের কথা পাঁচ কান হতেই শোভনকে তিরস্কার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মনোমালিণ্যের জেরে তৃণমূল ছেড়ে দেন শোভন। এর পর বৈশাখীকে নিয়ে দিল্লি উড়ে যান। বান্ধবীকে নিয়ে যোগ দেন বিপক্ষ শিবির বিজেপিতে। পরে বিজেপি নেতৃত্বের সঙ্গে বনিবনা না হওয়ায় গেরুয়া শিবির ছেড়ে দেন এই রাজনৈতিক জুটি। তার পর থেকেই এই জুটি আর পা বাড়াড়নি রাজনীতির দিকে।

মঙ্গলবার গভীর রাতে ফের একবার খবরের  শিরোনামে শোভন-বৈশাখী। কারণ শোভন তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি উইল করে দিয়েছেন বৈশাখীর নামে। একটি ভিডিও বার্তায় শোভনকে বলতে শোনা যায়,  বৈশাখীকে আমি স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করলাম। পাওয়ার অফ অ্যাটর্নিও দিলাম বৈশাখীকে। ফেসবুকে নিজের নাম লিখলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবার থেকে আর আমি নয়, এবার থেকে তা হয়ে উঠল আমরা।  

{link}

দিন কয়েক আগে ফেসবুক লাইভ করেন শোভন-বৈশাখী। সেখানে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায় বৈশাখীকে। রত্না চট্টোপাধ্যায় প্রসঙ্গে একাধিক গোপনিয় ছবি প্রকাশ্যে নিয়ে আসেন এই জুটি। সেই সময়ে তার পাশেই ছিলেন শোভন। এর আগে নারদ মামলায় শোভন গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে যখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন, তখনই দড়ি টানাটানি শুরু হয় রত্না-বৈশাখীর মধ্যে। শোভনের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তার ছেলে। এর পাশাপশি প্রেসিডেন্সি জেলের বাইরে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদতেও দেখা গিয়েছিল বৈশাখীকে। ওয়াকিবহাল মহলের মতে, এই বন্ধুত্বেরই প্রতিদান দিলেন শোভন। বৈশাখিকে দান করলেন নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি। এহেন বন্ধু পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার! 
 

সর্বশেষ আপডেট: