Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kumbh Mela 2025: কিছু মানুষ পাপ করতেই গিয়েছেন কুম্ভতে

Loading... রাজ্য
Kumbh Mela 2025: কিছু মানুষ পাপ করতেই গিয়েছেন কুম্ভতে
#News #Breaking News #Kumbh Mela 2025 #Viral Video #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে মহাকুম্ভতে (Kumbh Mela) কমবেশি ৫৫ কোটি মানুষ পুণ্য স্নানে গেছেন। সকলেই মনে করেন মহাকুম্ভতে স্নান করলে পাপ ক্ষয়  হয় ও পুণ্য অর্জন হয়। কিন্তু কিছু মানুষ পাপ করতেই গিয়েছেন কুম্ভতে। পুলিশ সূত্রের খবর মহাকুম্ভতে মহিলাদের স্নানের দৃশ্যর ছবি তুলে তা বিক্রি করা হচ্ছে অনেক টাকায়। সম্প্রতিই উত্তর প্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের নজরে আসে, কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে মহিলাদের স্নানের ও পোশাক বদলের ছবি আপলোড করা হচ্ছে।

{link}

এরপরই তা খতিয়ে দেখা যায়, কুম্ভস্নানের একাধিক ছবি ও ভিডিয়োও রয়েছে তাতে। মহিলাদের সম্মানহানিকর এই ভিডিয়োগুলি দেখতে পেয়েই পদক্ষেপ করে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের শীর্ষকর্তা প্রশান্ত কুমারের নির্দেশে কোতওয়ালি কুম্ভ মেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। আইনি পদক্ষেপও শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই বিষয়ে পুলিশ আগের থেকে সাবধান হলেন না? কেন মহিলারাই বা এই নিয়ে আগে অভিযোগ জানালেন না।

{link}

পুলিশ সূত্রে জানা গেছে, মহাকুম্ভে স্নান করতে আসা মহিলাদের আপত্তিকর ছবি, ভিডিয়ো তুলে ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে উত্তর প্রদেশ পুলিশ দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা মেটা(Meta)-র কাছেও এই বিষয়ে তথ্য জানার জন্য সাহায্য চেয়েছে। কোন অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের ছবি ও ভিডিয়ো আপলোড করা হচ্ছে, তা শনাক্তকরণের জন্য সাহায্য চাওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: