Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sourav Ganguly: সুনাম নষ্ট করা হচ্ছে! আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

Loading... রাজ্য
Sourav Ganguly: সুনাম নষ্ট করা হচ্ছে! আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের
#Messi Kolkata Tour #Messi India Tour #West Bengal Police #Argentina Fans Club #Kolkata #GOAT India Tour #Football #Sports

তথাগত ঘোষ: গত সপ্তাহে শহরে এসেছিলেন লিওনেল মেসি। হাজার হাজার টাকা দিয়ে ফুটবলের রাজপুত্রকে দেখতে গিয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। যদিও, মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন রয়ে গিয়েছে অধরাই। বিশৃঙ্খলার জেরে ভাঙচুর হয়েছে স্টেডিয়াম। সেই থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনায় ক্ষেপে উঠেছে রাজ্যের মানুষ। কটাক্ষের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী শুভশ্রী থেকে ক্রিড়ামন্ত্রী অরূপ রায়। এবার একই বিতর্কে নাম জড়ালো প্রিন্স অফ ক্যালকাটার। সম্প্রতি এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। 

{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আর্জেন্টিনা ফুটবল দলের একটি ফ্যান্স ক্লাবের কর্তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিযোগ জমা পড়েছে লালবাজারে। ওই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করেছেন তিনি। সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে পুলিশের দ্বারস্থ হয়েছে। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, ওই ব্যক্তির মন্তব্যের কারণে তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। কলকাতা পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ জমা পড়েছে। 

{link}
প্রসঙ্গত, লিওনেল মেসির যুবভারতী ক্রিড়াঙ্গনে আসার দিন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও মাঠে আসার কথা ছিল। মাঠে এসেও ছিলেন সৌরভ। কিন্তু, মেসি চলে যাওয়ার পর, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে, নিরাপত্তার উপর লক্ষ্য রেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। মেসির নিরাপত্তারক্ষীর টিম যখন তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেই সময় তাঁকে থেকে যাওয়ার অনুরোধও করেছিলেন সৌরভ বলে জানা গিয়েছে। 

স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। শোকজ করা হয়েছে ডিজিপি রাজীব কুমারকে। অপরদিকে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হওয়ার পর পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত, মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে এই দফতরের দায়িত্ব। 

সর্বশেষ আপডেট: