নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া পুরসভার উদ্যোগে বড়দিনটা একটু অন্যভাবে উপভোগ করল পথ শিশুরা। রবিবার সকালে শরৎ সদনে হাওড়া তারামণ্ডলে প্রায় ১০০ জন পথশিশুর জন্য দেশের প্রথম থ্রিডি তারামন্ডলে বিশেষ শো আয়োজন করা হয়। সম্পূর্ন বিনামূল্যে হাওড়া পুরসভার উদ্যোগে। এছাড়াও শিশুদের মধ্যে কেক এবং মিষ্টি বিতরণ করা হয়। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন বড়দিনের আনন্দ এই বিশেষ শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সকালে বহু শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত হন শরৎ সদনে তারামণ্ডল প্রাঙ্গনে। তাদের সাথে নিয়ে নিজে সান্তা বেশে তারামণ্ডলে উপস্থিত হন পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
হাওড়া তারামণ্ডলে 'বড়দিন' উপলক্ষ্যে পথশিশুদের জন্য বিশেষ শো
Loading...
রাজ্য
#news
#Howrah Planetarium
#Christmas
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
