Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Eastern Railway : কালীপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন

Loading... রাজ্য
Eastern Railway : কালীপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন
#News #Breaking News #Railway #Rail Station #Kali Puja #Festival #Diwali 2024 #Eastern Railway #Sealdah #Dankuni #Ranaghat #Baruipur #EMU #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কালীপূজা ও দীপাবলির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের (Eastern Railway) শিয়ালদহ (Sealdah) ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:

শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি (Dankuni) পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

{link}

 

শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত (Barasat) থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট (Ranaghat) পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

{link}

 

শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর (Baruipur) পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

এছাড়াও, শিয়ালদহ বিভাগ ৩১.১০.২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।

সর্বশেষ আপডেট: