Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকায়

Loading... রাজ্য
ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকায়
#Bankura #West Bengal #Rain #Hailstorm #Agriculture damage #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: রবিবার  বিকেলে মাত্র ঘন্টা খানেকের ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকার বিস্তীর্ণ অংশে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়েছে জমিতেই। সঙ্গে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি তো আছেই। এই অবস্থায় প্রায় দিন আনা খাওয়া পরিবার গুলি চরম সমস্যায় পড়েছেন। সোমবার সকালে কোতুলপুরের লক্ষণহাটি দাস পাড়া গ্রামে গিয়ে দেখা গেল, অনেকের মাথা গোঁজার ঠাঁই টুকুও আস্ত নেই। অ্যাসবেসটাসের ভাঙ্গা চালই এখন পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন অনেকেই।
{link}
অন্যদিকে খাঁটিপাড়া, ডিঙ্গল, আমদোহা মৌজায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন যে মাত্র ঘন্টা খানেকের তুমূল ঝড় আর শিলাবৃষ্টিতে সব তছনছ হয়ে গেছে। ঋণ করে লাগানো ধান আর ঘরে উঠবেনা। অন্য কোন আয়ের উৎসও নেই, এই অবস্থায় কিভাবে ঋণ শোধ হবে আর কিভাবেই বা দৈনন্দিন সংসার খরচ চলবে ভেবে উঠতে পারছেননা তাঁরা। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া কোনমতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই তাঁরা জানিয়েছেন।

 

সর্বশেষ আপডেট: