নিজের তৈরি করা কোম্পানি কেই উপড়ে জলে ফেলার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। আর তার জন্য তিনি যা চেয়েছেন তা হল জনগনের সাহায্য। আগামী একুশে নির্বাচনে বিজেপি কে নিয়ে সরকার গড়ার অহব্বান জানিয়েছেন তিনি। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের দ্বারিবেরিয়া তে একটি যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আর তার সাথে ছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এদিন তৃনমূলের দুয়ারে সরকার প্রকল্পকে যমের দুয়ারে সরকার বলে কটাক্ষ করেছেন তিনি। কটাক্ষ করছেন স্বাস্থ্যসাথী প্রকল্পকেও। কার্যত ভোটের আগে এখন একদম জোরকদমে নতুন দলের হয়ে লড়াইয়ে নেমেছেন বিজেপির এই নতুন নেতৃত্ব। তবে কি পুরনো সৈনিকের আঘাতই কাল হয়ে দাঁড়াবে তৃনমূলের জন্য? সব প্রশ্নের উত্তর কিন্তু দেবে সামনের ২১ শের ভোট।
শুভেন্দুর চিৎকারে থরহরি কম্প ঘাসফুলে?
Loading...
রাজ্য
#Subhendu Adhikari
#Babul Suprio
#BJP
#Politics
#Election
#East Mednapur
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:
