সোমবার শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করলেন তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঝাড়্গ্রাম শহরের চন্ডীপুর মোড়ে এই কুশপুতুল দাহ করা হয়। ঝাড়্গ্রাম শহরের ৮, ৯ ও ১৬ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই কর্মসূচি অংশগ্রহন করেছিল প্রায় কয়েকশো যুবক, প্রত্যেকের গলা থেকেই বেরিয়ে আসছিল শুভেন্দু বিরোধী চিৎকার। মিছিলে গদ্দার শুভেন্দু দূর হটাও দূর হটাও স্লোগান দেওয়া হয়। ভবিষ্যতে আরো বড়ো কর্মসূচি নেওয়া হবে এ ব্যাপারে বলে উল্লেখ করেন মিছিলের এক তৃনমূল কর্মী। তবে আসন্ন নির্বাচনে শুভেন্দুর এই দলবদল ভোটের উপরেও কোন প্রভাব ফেলবে না বলে মতামত কর্মীদের। আসন্ন নির্বাচনে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতকে শক্ত করা ও পাশে থাকার বার্তা দিয়েছেন তারা।
তৃনমূল ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে দলের অনুগামীদের পক্ষ থেকে। প্রথমে হাওড়ায় তার পোস্টারে কালি দিয়ে চোর লিখে দেওয়া তারপর ঝাড়গ্রামে তার কুশ পুতুল দাহ। কার্যত দল বদলের ফলে তার অতীতের অনুগামীরাই বর্তমানে তার উপর যে ভালোমতো রুষ্ট তাই বোঝা যাচ্ছে প্রতিপদে।
ভূমিতেই কুশপুতুল দাহ ভূমিপুত্রের
Loading...
রাজ্য
#Subhendu Adhikari
#TMC
#BJP
#Politics
#Jhargram
#Fire
#Protest
#West
#Bengal
#India
সর্বশেষ আপডেট:
